হোম নোটিশ শিক্ষাস্থার ও বিভাগ ছাত্রাবাস যোগাযোগ দান ও মান্নত ভর্তি আবেদন

ভর্তি আবেদন

ভর্তির সময়


  • এন এস আবাসিক মাদরাসায় ৪র্থ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। অতঃপর মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় ( লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষ ভর্তি হওয়া যায়।
  • আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • ফাযিল (স্নাতক) পাস, ফাযিল (স্নাতক) অনার্স ও মাস্টার্স ((আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) এবং কামিল (২ বছর মেয়াদি) হাদিস, তাফসির, ফিকহ ও আদব বিভাগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • এন এস অনাবাসিক: ৪র্থ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত ভর্তির জন্য ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় ( লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষ ভর্তি হওয়া যায়।
  • আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।
  • তাহীলী : রমজানের ঈদের এক সপ্তাহ পরে তাহীলী শাখায় ভর্তি জন্য আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ভর্তি হতে পারবে।
  • দরছে নেজামী: রমজানের ঈদের এক সপ্তাহ পরে দরছে নেজামী শাখায় ভর্তির আবেদন করতে পারবে। এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ভর্তি হতে পারবে।
  • মহিলা মাদরাসা: ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অনলাইন ভর্তি আবেদন শুরু। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • নূরানী মাদরাসা: ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ভর্তি আবেদন করা যাবে।
  • হাফেজি মাদরাসা: প্রতি বছর ১লা রমজান থেকে ১০ই শাওয়াল পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে। ঈদুল ফিতরের ১০ দিন পরে ১১ই শাওয়াল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি প্রক্রিয়া


                                         ইবতেদায়ি ৪র্থ শ্রেণি থেকে দাখিল ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া:

  • মাদরাসার ওয়েবসাইট থেকে অনলাইন ভর্তি আবেদন ফরম পুরণ করে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদনের প্রিন্ট ও পেমেন্ট রশিদ সংরক্ষণ করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে।
  • নির্ধারিত তারিখের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি আবেদনের প্রিন্ট কপি, অনলাইন ভর্তি পেমেন্ট রশিদ, পাসপোর্ট সাইজের ০২ কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে মাদরাসা অফিসে জমা দিতে হবে ।
  • আবাসিক ছাত্রদের জন্য বোর্ডিং ভর্তি নিশ্চায়ন স্লিপ সংগ্রহ করে আবাসিক কার্যালয় গিয়ে আবাসিক সিট নিশ্চিত করতে হবে।


                                      আলিম ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়া:

  • মাদরাসা বোর্ড কর্তৃক নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এবং নিশ্চায়নের ভিত্তিতে নির্ধারিত তারিখের মধ্যে স্বশরীরে মাদরাসা অফিসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
  • অনলাইন আবেদনের কপি ভর্তি কমিটিকে প্রদর্শনপূর্বক মাদরাসার ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফরম পুরণ করতে হবে।
  • প্রয়োজনীয় কাগজপত্র:
  • দাখিল পরীক্ষা পাশের প্রংশসাপত্র ও একাডেমিক ট্রান্সিক্রিপ্টের মূলকপি।
  • শিক্ষার্থীর জন্ম সনদ, পাসপোর্ট সাইজের ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ভর্তির শর্তাবলী


০১. ঝালকাঠি এন এস কামিল মাদরাসার প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।

০২. ইলমে দ্বীন অর্জন তথা ইলমে আকায়েদ, ইলমে ফেকাহ, ইলমে তাছাউফ চর্চায় প্রতিবন্ধক হয় এমন সবকিছু থেকে মুক্ত থাকতে হবে।

০৩. অত্র মাদরাসায় অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা অংগ সংগঠনের সাথে জড়িত থাকা যাবেনা।

০৪. অবশ্যই সকল শিক্ষার্থীদের নেছফেছাক সাদা গোল জামা, সুন্নতি সাদা পাজামা, কাপড়ের গোল টুপি ব্যবহার করতে হবে।

০৫. ওজরে মাকুল ছাড়া নামজের জামাতে অনুপস্থিত থাকা যাবেনা।

০৬. কোন অবস্থাতেই দাঁড়ি ছাটা-কাটা চলবে না এবং মাথার চুল সুন্নত তরিকা অনুযায়ী রাখতে হবে।

০৭. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না।

০৮. সকল শিক্ষার্থীকে মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থাকতে হবে এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

০৯. মাদরাসার সবধরনের আসবাবপত্র যথানিয়মে হিফাজত করতে হবে।

১০. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলতে হবে।

১১. ভ্রাতৃত্ব ক্ষুণ্ণ হয় এমন সব আচরণ পরিহার করে চলতে হবে।

১২. অনুমতি ব্যতিত মাদরাসা ত্যাগ করতে এবং ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।

১৩. বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রের ভর্তি বাতিল হবে।

১৪. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

১৫. মাদরাসার যাবতীয় বেতন ফি মাসিক নির্ধারিত তারিখের ভিতরে যথা সময় পরিশোধ করতে হবে।

১৬. তথ্য গোপন পূর্বক ভর্তি হলে কোন প্রকার দায়-দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবেনা।

ভর্তি পরীক্ষা


১. ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি করা হয়।

২. ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

৩. পাশের নম্বর শতকরা ৪০%। 

৪. আলিম: মৌখিক (সর্বাত্মক)

৫. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

যোগাযোগ (ভর্তি সংক্রান্ত)


                                                ভর্তি সংক্রান্ত সার্বিক যোগাযোগঃ

প্রতিষ্ঠান
নাম
পদবী
মোবাইল নম্বর
এন এস আবাসিক
দায়িত্বশীল
মোঃ উছামা হালদার
01341-837051
এন এস আবাসিক
জনাব আব্দুর রহীম
প্রধান সহকারি
01321-183392
এন এস অনাবাসিক
জনাব মাও. মো. জিয়াউল হক
সহকারি পরিচালক
01791-470097
এন এস অনাবাসিক
জনাব মো. মামুন
অফিস সহকারি
01782-897287
নূরানী মাদরাসা

পরিচালক
01324-169028
স্কুল বিভাগ

পরিচালক
01324-169000
নেছারাবাদ তাহীলী মাদরাসা
মাও. মো. রিয়াজুল ইসলাম
পরিচালক
01767-867341
কওমী মাদরাসা
মাও. মো. মহিউদ্দিন
মুহতামিম
01757-433813
হাফিজী মাদরাসা





ভর্তি পরীক্ষার নম্বর বন্টন


    ১। (ক). ৪র্থ-৯ম পর্যন্ত পূর্ববর্তী ক্লাসের পাঠ্যপুস্তক থেকে লিখিত ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হয়।

       (খ) কোঠা শুন্য সাপেক্ষে মেধাক্রমে ভর্তি করা হয়।

    ২. পাশের নম্বর শতকরা ৪০%

    ৩. আলিম: মৌখিক (সর্বাত্মক)

    ৪. ফাযিল (পাস ও অনার্স): ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

    ৫. কামিল ও কামিল মাস্টার্স: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত নিয়ম অনুযায়ী।

    ক্রমিক নংবিষয়নম্বর
    ০১আরবি১০
    ০২বাংলা১০
    ০৩ইংরেজী১০
    ০৪গনিত১৫
    ০৫সাধারন জ্ঞান০৫



    সর্বমোট
    ৫০

ভর্তি ফি


tttt ddd

4
5