পাঠ্যক্রম ও শিক্ষা সহায়ক কার্য্ক্রমের মাধ্যমে প্রতিটি ছাত্র যেন ইসলামী জীবন গঠন করতে এবং আরবী ইংরেজীতে দক্ষ হতে পারে তার জন্য যথোপযুক্ত সর্বাধুনিক ব্যবস্থা এখানে অনুসৃত হয়; বিজ্ঞান ও প্রযুক্তিতেও এ প্রতিষ্ঠানের সাফল্য আকাশ চুম্বি। সুনির্দিষ্ট পরিকল্পনা, সুষ্ঠ পরিচালনা, ত্যাগী, মুত্তাকী, মুখলেছ, সৎ, যোগ্য ওঅভিজ্ঞ শিক্ষকমন্ডলীর শিক্ষাদান, সুন্দর, স্বচ্ছ ও প্রত্যাশিত মনোগ্রাহী পরিবেশ এবং দলীয় রাজনীতিমুক্ত শিক্ষা পরিবেশ মাদরাসাটিকে দেশ বিদেশে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।
এন এস কামিল মাদরাসায় ইবতেদায়ী ৪র্থ শ্রেণি হতে কামিল-এম.এ, অনার্স ও মাস্টার্স পর্যন্ত প্রতি শ্রেণিতে তিনটি সেমিস্টার ও নির্বাচনী পরীক্ষা গৃহীত হয়। প্রতি সেমিস্টারে ক্লাস চলাকালে প্রত্যেক বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষকগণ শ্রেণিকক্ষে নিম্নে বর্ণিত তালিকা অনুযায়ী লিখিত ক্লাসটেস্ট গ্রহণ করে থাকেন। তবে তেলাওয়াত, ইসলামী জীবন, আমলী প্র্যাকটিক্যাল, প্রতিভা মূল্যায়ন, তাহরীর (হস্তলিপি) ও কম্পিউটার প্র্যাকটিক্যাল বিষয়ের মৌখিক ক্লাসটেস্ট গ্রহণ করা হয়।
ক্লাসটেস্ট:
৪র্থ শ্রেণি থেকে আলিম পর্যন্ত ১ম ও ২য় সেমিস্টারে ৩টি করে এবং ৩য় সেমিস্টারে ২টি করে ইনকোর্স পরীক্ষা। (সকল কিছু অপরিবর্তিত রেখে)
অনার্স ও মাস্টার্সে প্রতি বর্ষে ৩টি করে ইনকোর্স পরীক্ষা।
কামিলে (এম.এ.) প্রতি সেমিস্টারে ২টি করে ইনকোর্স পরীক্ষা।
(ক) উপরোক্ত ক্লাসটেস্ট এবং সেমিস্টার পরীক্ষার সমষ্টিগত ফলাফলই চূড়ান্ত মূল্যায়নের ভিত্তি। তবে তেলাওয়াত, ইসলামী জীবন, আমলী প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ না হলে অবস্থাভেদে জরিমানা, শাস্তি ও অঙ্গীকার নেওয়া হয়।
(খ) আমলী প্র্যাকটিক্যালের জন্য নির্ধারিত ফরম আছে। উক্ত ফরম যথানিয়মে দৈনিক পূরণ করতে হয়, যাতে প্রতি সপ্তাহে অনাবাসিক শাখার ছাত্রকে পিতা/অভিভাবক এবং আবাসিক শাখার ছাত্রকে নাযেমে জামাতের স্বাক্ষর নিতে হয়। অতঃপর দায়িত্বশীল শিক্ষক থেকে প্রতি সপ্তাহে নির্ধারিত ঘণ্টায় নম্বর ও স্বাক্ষর গ্রহণ করতে হয়।

অত্র মাদরাসার ছাত্রদের শারীরিক ও মানসিক উন্নয়ন তথা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন এবং তাদের মধ্যে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের গুণাবলী উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কার্যক্রম অনুসৃত হয়। এ কার্যক্রমসমূহ পরিচালিত হয় জমিয়তে তোলাবায়ে মুছলিহীন (সংক্ষেপে-ছাত্র জমিয়ত) দ্বারা। জমিয়তের কার্যাবলী ২৪টি ইউনিট ও ১৭টি বিভাগে বিভক্ত। বৃহস্পতিবার ৫ম ঘন্টার শিক্ষক সংশ্লিষ্ট ইউনিটের ছদরের (সভাপতি) দায়িত্ব পালন করেন এবং প্রতিটি বিভাগের ছদর (সভাপতি) হিসেবে থাকেন একজন করে শিক্ষক। অধ্যাপক ও সিনিয়র শিক্ষক নিয়ে গঠিত শিক্ষা সহায়ক কার্যক্রম কমিটি (শিকাক) সামগ্রিকভাবে ছাত্র জমিয়তকে নিয়ন্ত্রন করে থাকেন।
অনুষ্ঠানের বিবরণ | তারিখ | সময় |
|---|---|---|
| বার্ষিক সাংস্কৃতিক ও শরীরচর্চা প্রতিযোগীতা | ১১জানুয়ারি-১৬ জানুয়ারি, বৃহস্পতিবার - মঙ্গলবার | ক্লাস শেষে |
| পুরস্কার বিতরণী ও বিচিত্রানুষ্ঠান | ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার | বিকাল ৩ টা |
| পবিত্র শবে মিরাজ উপলক্ষে আলোচনা | ০৮ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার | বিকাল ৩ টা |
| আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন | ২১ফেব্রুয়ারী, বৃহস্পতিবার বুধবার | সকাল ৯ টা |
| বার্ষিক মাহাফিল ও দস্তারবন্দী | ১৯ ও ২০ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার | |
| সবে বরাত উপলক্ষে আলোচনা | ২৬ ফেব্রুয়ারী, সোমবার | বিকাল ৩ টা |
| স্বাধীনতা দিবস উদযাপন | ২৬ মার্চ, মঙ্গলবার | সকাল ৯ টা |
| হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচদনা সভা | ২৮ এপ্রিল, রবিবার | ফযর বাদ |
| ইসলাহী বৈঠক (শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) | ২১, ২২ ও ২৩ এপ্রিল | |
| ছবক আলিম ২৬-২৭ শিক্ষাবর্ষ | ভর্তি নির্দেশিকা অনুযায়ী | |
| মে দিবস উপলক্ষে আলোচনা সভা | ১ মে, বুধবার | সকাল ৯ টা |
| পবিত্র আশুরা উদযাপন | ১৭ জুলাই, বুধবার | সকাল ৯ টা |
| আখেরী চাহর সোম্বা উদযাপন | ০১ সেপ্টেম্বর, রবিবার | সকাল ৯ টা |
| পবিত্রও ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন | ১৮ সেপ্টেম্বর, রবিবার | সকাল ৯ টা |
| ফাতেহা-ই- ইয়াজদহম উদযাপন | ১৮ অক্টোবর, শুক্রবার | সকাল ৯ টা |
| বিজয় দিবস উদযাপন | ১৬ ডিসেম্বর, সোমবার | সকাল ৯ টা |
| সন | তারিখ | ব্যবস্থাপনায় | পরিচালনা ও উপস্থাপনায় | বিষয় |
|---|---|---|---|---|
| ২০২৪ | অনুষ্ঠান কমিটি | সদস্য সচিব অনুষ্ঠান কমিটি |
|